বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

পারস্য উপসাগরে পাল্টা আক্রমণ শান্তি প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করছে

পারস্য উপসাগরে পাল্টা আক্রমণ শান্তি প্রক্রিয়াকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে বলে সতর্ক করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী।

পারস্য উপসাগরে পাল্টা আক্রমণ শান্তি প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করছে

পারস্য উপসাগরীয় অঞ্চলে চলমান পাল্টা আক্রমণ শান্তি প্রক্রিয়াকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে বলে সতর্ক করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তিনি বলেন, এ ধরনের সামরিক হামলা অবিলম্বে বন্ধ করতে হবে।

হাকান ফিদান উল্লেখ করেন, প্রতিবেশী দেশ হিসেবে তুরস্ক ইরানের স্থিতিশীলতা ও নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্বের সাথে দেখে। তিনি আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালীতে সব ধরনের জাহাজের অবাধ চলাচল নিশ্চিত করতে আহ্বান জানান।

মন্ত্রী বলেন, উপসাগরীয় অঞ্চলে সংঘাত শুরুর পূর্বের স্থিতাবস্থা দ্রুত ফিরিয়ে আনা জরুরি। এ প্রসঙ্গে তিনি জানান, আঙ্কারা সংশ্লিষ্ট সকল পক্ষের সাথে সার্বক্ষণিক কূটনৈতিক যোগাযোগ রক্ষা করে চলেছে।

বিজ্ঞাপন