ফ্রান্সের প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাখোঁ বলেছেন, ফ্রান্সে মুসলিম অভিবাসীরা অস্থিরতা ছড়াচ্ছে এমন তথ্য সম্পূর্ণ মিথ্যা। তিনি এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ কিছু বিশ্বনেতার মন্তব্যের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন।
কাতার সফরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ম্যাখোঁ বলেন, "অনেকে নির্বোধের মত মন্তব্য করছে, যা একেবারেই অগ্রহণযোগ্য।" তিনি ট্রাম্পের নাম উল্লেখ করে বলেন, "এদের মধ্যে তিনিও রয়েছেন।"
ট্রাম্পের মন্তব্যের আগে, তিনি ফ্রান্সের চলমান সহিংসতার জন্য মুসলিম অভিবাসী ও কমিউনিস্টদের দায়ী করেছিলেন।
এছাড়া, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও ফ্রান্সের মুসলিম চরমপন্থীদের আগ্রাসনের বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
ম্যাখোঁ এ বিষয়ে আরও বলেন, "কিছু নির্দিষ্ট গোষ্ঠী পরিকল্পিতভাবে এসব অপপ্রচার চালাচ্ছে।"