শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

৫ বছর পর কারাবন্দি সুচির সঙ্গে ফোনে কথা বললেন ছেলে কিম অ্যারিস

মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সুচির ছেলে কিম অ্যারিস পাঁচ বছর পর ফোনে কথা বলেছেন।

৫ বছর পর কারাবন্দি সুচির সঙ্গে ফোনে কথা বললেন ছেলে কিম অ্যারিস

মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সুচির ছেলে কিম অ্যারিস পাঁচ বছরেরও বেশি সময় পর তার মায়ের সঙ্গে ফোনে কথা বলেছেন। বৃহস্পতিবার তিনি এ তথ্য জানান।

মিয়ানমারের সামরিক-সমর্থিত প্রেসিডেন্টের মুখপাত্র সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, লন্ডনে মিয়ানমার দূতাবাসের মাধ্যমে মা ও ছেলের ফোনালাপ অনুষ্ঠিত হয়েছে।

কিম অ্যারিস ফেসবুকে দেয়া এক বিবৃতিতে বলেন, "মায়ের কণ্ঠ আবার শুনতে পারা ভাষায় প্রকাশ করার মতো নয়। তবে একটি ফোনালাপ নিয়মিত পারিবারিক যোগাযোগের বিকল্প নয়।"

তিনি মিয়ানমারের সকল রাজনৈতিক বন্দির অবিলম্বে এবং নিঃশর্ত মুক্তির দাবি জানান। ৮১ বছর বয়সী সুচি ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর থেকে আটক রয়েছেন।

এর আগে, ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের পাঠানো বই ও চিঠি সুচির কাছে পৌঁছানোর ছবিও প্রকাশ করা হয়। এই ঘটনার মাধ্যমে সুচির প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ আকর্ষিত হয়েছে।

বিজ্ঞাপন