মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
ইউক্রেনে ত্রাণ কেন্দ্রে রুশ হামলায় ২৬ জন নিহত রাশিয়ার বিমান হামলায় ইউক্রেনে ২৬ জন নিহত মিয়ানমারে বিমান হামলায় নিহত ১৫, আহত ৩৭ ফরিদপুরে যুবকের চোখ উপড়ে হত্যাচেষ্টা, হাসপাতালে ভর্তি ফ্লোরিডায় ট্রাম্পের রিসোর্টের কাছে উড়োজাহাজ বিধ্বস্ত, ৯ আরোহী নিহত কুমিল্লায় মাদ্রাসায় ২ শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেফতার ফ্লোরিডায় বিমান বিধ্বস্ত, নিহত ৯ জনের মধ্যে চালকও রয়েছেন ফ্লোরিডায় ব্যবসায়িক জেট দুর্ঘটনায় ৯ জন নিহত ডেমোক্র্যাটিক রিপাবলিক কঙ্গোতে ইবোলার মৃতের সংখ্যা ৫,০০০ ছাড়ালো ২০ মিনিটে ৬.৩ বিলিয়ন ডলারের ক্রিপ্টো চুরি, ইতিহাসের সবচেয়ে বড় সাইবার হামলা
আন্তর্জাতিক

পশ্চিম তীরে আলজাজিরার সাংবাদিক আটক, ইসরায়েলি বাহিনীর অভিযান

পশ্চিম তীরে আল জাজিরার সাংবাদিক মুনতাসের নাসসারকে আটক করেছে ইসরায়েলি বাহিনী।

পশ্চিম তীরে আলজাজিরার সাংবাদিক আটক, ইসরায়েলি বাহিনীর অভিযান

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী অভিযান চালিয়ে আল জাজিরার সাংবাদিক মুনতাসের নাসসারকে আটক করেছে। মঙ্গলবার (৩ নভেম্বর) স্থানীয় সময় ভোরে হেবরন শহরের কাছে দুরা এলাকায় তার বাড়ি থেকে তাকে আটক করা হয়।

নাসসারের চোখ বাঁধা এবং হাতে হাতকড়া পরানো অবস্থায় তাকে সামরিক যানে নিয়ে যাওয়া হয়। আটকের সময়ের একটি ভিডিওতে দেখা যায়, ইসরায়েলি সেনারা তাকে চোখ বাঁধা অবস্থায় নিয়ে যাচ্ছেন।

আল জাজিরার সূত্রে জানা গেছে, একই দিনে ইসরায়েলি বাহিনী দুরা এলাকায় নাসসারসহ ১৩ জনের বেশি ফিলিস্তিনিকে আটক করেছে এবং তাদের সবাইকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে।

এর আগে, সংবাদ সংগ্রহের সময় নাসসার ও তার ক্যামেরাপারসন ইসরায়েলি বাহিনীর হামলার শিকার হয়েছিলেন। ২০২৩ সালের ২৯ ডিসেম্বর, তাদের ওপর হামলা চালানো হলে, দু'জনের শরীরে আঘাতের চিহ্ন দেখা গিয়েছিল।

ফিলিস্তিনি সাংবাদিকদের ওপর ইসরায়েলি বাহিনীর চাপ ও হয়রানি বৃদ্ধি পাচ্ছে। ফিলিস্তিনি সাংবাদিক ইউনিয়নের তথ্য অনুযায়ী, গত আগস্ট মাসে ইসরায়েলি সেনা ও বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে সংবাদমাধ্যমকর্মীদের ওপর ৮৪টি অধিকার লঙ্ঘনের অভিযোগ নথিভুক্ত করা হয়েছে।

পূর্বে, গত সপ্তাহে হেবরনে আল-গাদ টেলিভিশনের কার্যালয়ে অভিযান চালানো হয় এবং ২০২৪ সালে পশ্চিম তীরের রামাল্লায় আলজাজিরার ব্যুরো কার্যালয় বন্ধ করে দেয় ইসরায়েলি কর্তৃপক্ষ। ফিলিস্তিনি ভূখণ্ডে সাংবাদিকদের কাজের স্বাধীনতা ও নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যে এ আটকের ঘটনা নতুন করে আলোচনা সৃষ্টি করেছে।

বিজ্ঞাপন