ইরানের রাজধানী তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে লক্ষ্য করে কড়া হুঁশিয়ারি বার্তা দেওয়া বিশাল বিলবোর্ড স্থাপন করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) ইনকিলাব চত্বরে এই বিলবোর্ডগুলো দেখা যায়।
একটি বিলবোর্ডে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কারাগারের শিক ধরে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, যেখানে লেখা রয়েছে 'আমরা ট্রাম্পকে হত্যা করবো'।
অন্য একটি বিলবোর্ডে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জ্বলেপুড়ে যাওয়া পোশাক এবং ক্ষতবিক্ষত চেহারা প্রদর্শিত হয়েছে। তাদের পেছনে জ্বলছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পতাকা।
এই বিশাল বিলবোর্ডগুলো শহরের কেন্দ্রস্থলে স্থাপন করা হয়েছে, তবে কবে এবং কীভাবে এগুলো স্থাপন করা হয়েছে, সে সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। যুদ্ধ শুরুর পর থেকেই তেহরানের সড়কে এমন পোস্টার ও বিলবোর্ডের উপস্থিতি বেড়ে গেছে।