সোমবার, ০২ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

মিরপুর, গাজীপুর ও আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভে সংঘর্ষ

মিরপুর, গাজীপুর ও আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভে পুলিশ ও শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

মিরপুর, গাজীপুর ও আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভে সংঘর্ষ

রাজধানীর মিরপুর, গাজীপুর ও আশুলিয়ায় সর্বনিম্ন মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাকশ্রমিকেরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন। শুক্রবার সকাল ১০টা থেকে শ্রমিকরা সড়কে নেমে আসেন, যা পরে সহিংসতায় রূপ নেয়।

মিরপুর এলাকায় শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এই ঘটনায় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। গাজীপুরেও একই ধরনের সংঘর্ষের খবর পাওয়া গেছে।

বিক্ষোভের কারণে বেশ কয়েকশ কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিল্পাঞ্চলে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে।

শ্রমিকরা দাবি করেছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বর্তমান বেতনে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। তারা সরকারের কাছে মাসিক ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবি জানিয়েছেন।

পুলিশের দাবি, আন্দোলনকারীদের সঙ্গে সরকারের বিরোধী কিছু ব্যক্তি মিশে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছেন। এই কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বল প্রয়োগ করতে হয়েছে।

গাজীপুরের সিনিয়র সহকারী কমিশনার মো. মাসুদুর রহমান জানিয়েছেন, কারখানা এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করছেন।

অন্যদিকে, আশুলিয়ার নরসিংহপুর এলাকায়ও শ্রমিকরা একই দাবিতে বিক্ষোভ করেছেন। প্রথমে তিনটি কারখানার ভেতরে কর্মবিরতি পালন করার পর তারা টঙ্গী-আশুলিয়া-ডিইপিজেড সড়কে অবস্থান নেন।

বিজ্ঞাপন