সোমবার, ০২ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

কঙ্গোগামী শান্তিরক্ষীদের পেশাদারিত্বের আহ্বান বিমান বাহিনী প্রধানের

কঙ্গোগামী বিমান বাহিনীর শান্তিরক্ষীদের পেশাদারিত্বের আহ্বান জানালেন বিমান বাহিনী প্রধান।

কঙ্গোগামী শান্তিরক্ষীদের পেশাদারিত্বের আহ্বান বিমান বাহিনী প্রধানের

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কঙ্গোগামী বাংলাদেশ বিমান বাহিনীর কন্টিনজেন্ট সদস্যদের শৃঙ্খলা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

রোববার (১ নভেম্বর) ঢাকা সেনানিবাসে বিমান বাহিনী সদর দফতরে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান। এ সময় দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

ব্রিফিংয়ের পর মিশনের সাফল্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়। বাংলাদেশ বিমান বাহিনীর ৪টি এমআই সিরিজ হেলিকপ্টার ও বিভিন্ন সরঞ্জামসহ ১৩৪ সদস্যের কন্টিনজেন্ট ডিআর কঙ্গোতে নিয়োজিত রয়েছেন।

এই কন্টিনজেন্টের স্থলাভিষিক্ত হবে ইউটিলিটি এভিয়েশন ইউনিট-২৩। ইতিমধ্যে ২৩ সদস্য কঙ্গো পৌঁছেছেন এবং বাকিরা আগামী ৪ নভেম্বর দেশটির উদ্দেশ্যে যাত্রা করবেন।

এ দলের নেতৃত্বে থাকবেন এয়ার কমডোর এ টি এম ইরফানুর রহমান।

বিজ্ঞাপন