রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

মিয়ানমারে বৌদ্ধ মন্দিরে বিমান হামলায় নিহত ১৪, আহত ২০

মিয়ানমারে বৌদ্ধ মন্দিরে সামরিক বিমান হামলায় ১৪ জন নিহত, আহত ২০।

মিয়ানমারে বৌদ্ধ মন্দিরে বিমান হামলায় নিহত ১৪, আহত ২০

মিয়ানমারের মধ্যাঞ্চলে একটি বৌদ্ধ মন্দিরে সামরিক বাহিনীর বিমান হামলায় ৩ নারীসহ ১৪ জন নিহত হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, হামলায় আহতের সংখ্যা অন্তত ২০ জন।

একটি যুদ্ধবিমান মন্দিরের প্রাঙ্গণে বোমা হামলা চালায়। স্থানীয় এক বাসিন্দা জানান, বৌদ্ধদের বর্ষাবাস উপলক্ষে এক সপ্তাহব্যাপী ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে শতাধিক মানুষ সেখানে অবস্থান করছিলেন।

হামলাকারী বিমানটি ১৫ মিনিটের ব্যবধানে দুটি বোমা ফেলে। এ হামলার বিষয়ে মিয়ানমারের সামরিক বাহিনী এখনও কোনো মন্তব্য করেনি।

মিয়ানমারের জান্তা সরকার বারবার দাবি করে আসছে, তারা কেবল বৈধ সামরিক লক্ষ্যবস্তুতে অভিযান চালায়। তবে ২০২১ সালের ফেব্রুয়ারিতে নির্বাচিত সরকারকে হটানোর পর থেকে দেশটি গৃহযুদ্ধের মধ্যে রয়েছে।

সামরিক সরকারের বিরুদ্ধে বিভিন্ন জাতিগত ও রাজনৈতিক গোষ্ঠী সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

বিজ্ঞাপন