পদ্মা ব্যাংক এখনই বন্ধ হচ্ছে না। ব্যাংকটির চেয়ারম্যান শওকত আলী খান বলেছেন, সরকারি উদ্যোগে ব্যাংকটির পরিচালনায় পরিবর্তন আসছে।
রোববার রাজধানীর বেইলি রোডে সোনালী ব্যাংকের বাংলা কিউআর প্রচারণা কার্যক্রম পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের বলেন, পদ্মা ব্যাংকের আর্থিক অবস্থার উন্নয়নে বাংলাদেশ ব্যাংক থেকে সহযোগিতা চাওয়া হয়েছে।
তিনি জানান, ব্যাংকটির বিষয়ে সরকারের কাছে বেশ কয়েকটি সুপারিশ দেয়া হয়েছে। শওকত আলী খান গ্রাহকদের উদ্দেশ্যে বলেন, পদ্মা ব্যাংকের গ্রাহকদের আমানত নিয়ে ভয়ের কোন কারণ নেই।
এসময় তিনি সোনালী ব্যাংক সম্পর্কে বলেন, ব্যাংকটি সারাদেশে ৩ লাখ ১০ হাজার মার্চেন্টকে বাংলা কিউআর প্রদান করেছে। সোনালী ব্যাংকের গ্রাহকরা তাদের ই-ওয়ালেটের মাধ্যমে বাংলা কিউআর এ লেনদেন করতে পারবেন।