সিলেটের বিভিন্ন এলাকায় নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির জন্য তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা দুপুরে নগরীর শিবগঞ্জ, কদমতলী ও মেডিকেল রোড এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে তিন প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
এছাড়া, একই অভিযানে আরও তিনটি ফলের দোকানকে ওজনে কম দেওয়ার কারণে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, বাজারে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি নিশ্চিত করতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।