বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জাতীয়

চট্টগ্রামের শিপইয়ার্ডে ৯ শ্রমিকের মৃত্যুর পর অপমৃত্যু মামলা দায়ের

চট্টগ্রামে শিপইয়ার্ডে ৯ শ্রমিকের মৃত্যুর ৪ দিন পর অপমৃত্যু মামলা দায়ের করেছে পুলিশ।

চট্টগ্রামের শিপইয়ার্ডে ৯ শ্রমিকের মৃত্যুর পর অপমৃত্যু মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডের শিপইয়ার্ডে বিষক্রিয়ায় ৯ শ্রমিকের মৃত্যুর ৪ দিন পর অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পুলিশ বাদি হয়ে মঙ্গলবার এই মামলা দায়ের করে বলে নিশ্চিত করেছেন সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম।

নিহতদের স্বজনরা মামলা না করায় পুলিশ নিজ উদ্যোগে মামলাটি দায়ের করে। পুলিশ জানায়, ফরেনসিক রিপোর্ট ও তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

গত শুক্রবার সকালে ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে জাহাজ কাটার সময় গ্যাসের বিষক্রিয়ায় ৯ শ্রমিকের মৃত্যু ঘটে। এ ঘটনায় শিল্প মন্ত্রণালয়, চট্টগ্রাম জেলা প্রশাসন ও বিএসবিআর আলাদা তদন্ত কমিটি গঠন করেছে।

দুর্ঘটনার কারণ খুঁজতে গ্যাসের উৎস ও অন্যান্য বিষয় নিয়ে তদন্তের জন্য বিশেষজ্ঞ দলও গঠন করা হয়েছে।

বিজ্ঞাপন