বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জাতীয়

চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলায় নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের যৌথ মহড়া

চট্টগ্রামে নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের যৌথ মহড়ায় রাসায়নিক দুর্গতিতে প্রস্তুতি বাড়ানো হলো।

চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলায় নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের যৌথ মহড়া

চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলায় আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি বাড়াতে বাংলাদেশ নৌবাহিনী ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যৌথ উদ্যোগে ‘সিচুয়েশন্যাল ট্রেনিং এক্সারসাইজ’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) বানৌজা ঈসা খান-এ নৌবাহিনীর ব্যবস্থাপনায় এ মহড়া অনুষ্ঠিত হয়।

মহড়ায় আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৪১ জন সদস্য এবং নৌবাহিনীর ৪৫৫ জন সদস্য অংশ নেন। বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ রাসায়নিক অস্ত্র কনভেনশন (বিএনএসিডব্লিউসি) নিয়মিত এ ধরনের প্রশিক্ষণ ও মহড়ার আয়োজন করে থাকে, যা বিভিন্ন অংশীজনের দক্ষতা ও প্রস্তুতি বাড়াতে সহায়তা করে।

মহড়ায় রাসায়নিক দুর্ঘটনা মোকাবিলায় দুর্ঘটনাস্থল নিরাপদ করা, ঝুঁকিপূর্ণ এলাকা নিয়ন্ত্রণ, রাসায়নিক পদার্থের বিস্তার রোধ এবং আক্রান্ত ও বিপদাপন্ন ব্যক্তিদের উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কার্যক্রম অনুশীলন করা হয়।

এছাড়া, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া, অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ ও অগ্নিনির্বাপণ, ক্ষয়ক্ষতি নিরূপণ, উদ্ধারকারী সদস্যদের নিরাপত্তা এবং জরুরি সেবা কার্যক্রমও মহড়ায় অনুশীলন করা হয়।

নৌবাহিনী জানায়, বন্দর, জাহাজ, শিল্পপ্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থাপনায় সম্ভাব্য রাসায়নিক দুর্ঘটনা বা অগ্নিকাণ্ডের ক্ষেত্রে দ্রুত উদ্ধার ও পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রস্তুতি নিশ্চিত করাই এ ধরনের মহড়ার মূল উদ্দেশ্য।

বিজ্ঞাপন