বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জাতীয়

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পানির মেশিন দিলেন রিয়াদ প্রবাসীরা

রিয়াদ প্রবাসীরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পানির মেশিন স্থাপন করেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পানির মেশিন দিলেন রিয়াদ প্রবাসীরা

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রোগী ও তাদের স্বজনদের জন্য বিশুদ্ধ পানির মেশিন স্থাপন করেছে মধ্যপ্রাচ্যের রিয়াদে বসবাসরত চট্টগ্রাম সমিতির সদস্যরা।

মঙ্গলবার দুপুরে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. সেখ ফজলে রাব্বি।

হাসপাতালটির পরিচালক জানান, প্রতিদিন অসংখ্য মানুষ চিকিৎসার জন্য দেশের বিভিন্ন স্থান থেকে আসেন। এই সময় তাদের বিশুদ্ধ পানির প্রয়োজন হয়, যা এই উদ্যোগের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে।

মধ্যপ্রাচ্যের রিয়াদে বসবাসকারী চট্টগ্রামের বাসিন্দারা হাসপাতালের রোগীদের জন্য এই সুপেয় পানির ব্যবস্থা করেছেন। এই উদ্যোগের ফলে রোগীরা ও তাদের স্বজনরা উপকৃত হবে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন