বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জাতীয়

কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে ৯ বাংলাদেশির মৃত্যু

কলকাতার একটি হোটেলে অগ্নিকাণ্ডে ৯ বাংলাদেশির মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও ৬ জন।

কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে ৯ বাংলাদেশির মৃত্যু

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি হোটেলে অগ্নিকাণ্ডে অন্তত ৯ বাংলাদেশির মৃত্যু হয়েছে। মঙ্গলবার গভীর রাতে কলকাতার নিউ মার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটে এ দুর্ঘটনা ঘটে।

রাত ২টার পর হোটেলটিতে আগুন লাগার ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ছয়জন পুরুষ, দুজন নারী ও একটি শিশু রয়েছেন। এ ছাড়া, আরও ছয়জন দগ্ধ হয়েছেন। ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, আহত বাংলাদেশিরা চিকিৎসার জন্য ভারতে এসেছিলেন।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, হোটেলে এসি বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। পুলিশ জানিয়েছে, হোটেলে উদ্ধারকাজ চলছে এবং হতাহত বাড়ার শঙ্কা রয়েছে।

হোটেলটিতে থাকা একাধিক ব্যক্তির দাবি, সেখানে কোনো জরুরি গেট ছিল না। অনেকেই শৌচাগারে ঢুকে পড়েন এবং জানলা ভেঙে বের হওয়ার চেষ্টা করেন। ফায়ার সার্ভিস এসে ওই বিল্ডিংয়ে থাকা ব্যক্তিদের উদ্ধার করে।

বিজ্ঞাপন