বুধবার, ০১ জুলাই, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

স্বাস্থ্যমন্ত্রী: ডাক্তারদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে

স্বাস্থ্যমন্ত্রী ডাক্তারদের জবাবদিহিতা নিশ্চিত করার তাগিদ দিয়েছেন।

স্বাস্থ্যমন্ত্রী: ডাক্তারদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে

রোগীদের প্রতি চিকিৎসকদের নৈতিক অবস্থান এবং ভালো ব্যবহার নিশ্চিত না হলে সরকারের উদ্যোগ এবং বাজেট বরাদ্দ জনগণের কাজে আসবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বুধবার (১ জুলাই) বাংলাদেশ সোসাইটি অব ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন (বিএসসিসিএম) আয়োজিত জাতীয় কনফারেন্সে বক্তৃতাকালে তিনি বলেন, "আল্লাহর পর মানুষ শুধু চিকিৎসকদের ওপর ভরসা করে।"

মন্ত্রী আরও বলেন, চিকিৎসকদের জবাবদিহিতা এবং মেডিকেল ইথিকস নিশ্চিত করতে হবে। তিনি জানান, আগামী মাস থেকে জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসকদের নিরাপত্তার জন্য ১০ জন আনসার সদস্য নিয়োগ দেওয়া হবে।

এছাড়া, থানাপর্যায়ে যারা চিকিৎসা দেবেন, তাদের জন্য এবারের বাজেটে অতিরিক্ত ভাতা বরাদ্দ হয়েছে। বিভিন্ন জেলায় আইসিইউ শয্যা বাড়ানোর কথাও তিনি উল্লেখ করেন।

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, চীনের সহযোগিতায় দেশে ২০টি হাসপাতাল নির্মাণ হবে, যার মধ্যে ২টি হবে ১৫০০ শয্যার বিশেষায়িত নারী ও শিশু হাসপাতাল এবং বাকিগুলো ১ হাজার শয্যা বিশিষ্ট হবে।

বিজ্ঞাপন