বুধবার, ০১ জুলাই, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, মোট মৃত ৭১৮

হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, মোট মৃত ৭১৮ জন।

হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, মোট মৃত ৭১৮

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টার মধ্যে এই মৃত্যুর ঘটনা ঘটে। স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৬২৫ শিশুর মৃত্যু হয়েছে।

এছাড়া, হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ৯৩ শিশু, ফলে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৭১৮ শিশু মারা গেছে। মঙ্গলবারের প্রতিবেদন অনুযায়ী, ২৪ ঘণ্টায় ১১৪ শিশু হামে আক্রান্ত হয়েছে এবং হামের উপসর্গ নিয়ে ৮৬৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে মঙ্গলবার পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা এক লাখ এক হাজার ৭৭ এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১১ হাজার ৯৬৫।

এই সময়ের মধ্যে হাসপাতাল থেকে ৮৪ হাজার ৬২৭ রোগী ভর্তি হয়েছে, তাদের মধ্যে ৮০ হাজার ৯৭৪ জন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে।

বিজ্ঞাপন