শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
ব্রেকিং
কলম্বিয়ায় ভূমিকম্পের পর উদ্ধার কার্যক্রমের শেষ পর্যায়ে ২৬৫ জনের মৃত্যু কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ২৬৫ জনের প্রাণহানি কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে নিহত ২৬৫, নিখোঁজ ৫০০ মুম্বাইতে ভূমিধসে নিহত ৬, উদ্ধারকাজ চলছে সিলেটে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীর মরদেহ উদ্ধার, হত্যার সন্দেহ বরিশাল জেলা জজ আদালতে বোমা বিস্ফোরণ, পুলিশ তদন্তে বাব এল-মান্দেব প্রণালিতে হুতিদের হামলায় ৬ জন নিহত কলম্বিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ২৫০ ছাড়ালো, উদ্ধার অভিযান অব্যাহত ডেমোক্র্যাটিক রিপাবলিক কঙ্গোতে ইবোলা আক্রান্তের সংখ্যা ৪,৩৮১, মৃত্যু ২,০০০ ছাড়িয়েছে কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ১৩২ জনের মৃত্যু, ২৭০০ জন নিখোঁজ
স্বাস্থ্য

৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

আবহাওয়া অধিদফতর ৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে।

৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দেশের কয়েকটি অঞ্চলে সকাল ৯টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

সোমবার (২৯ জুন) রাতে আবহাওয়া অফিসের দেয়া বিশেষ সতর্কবার্তায় বলা হয়েছে, একইসঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে।

এতে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এই অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদী বন্দরগুলোকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

বিজ্ঞাপন