বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
ব্রেকিং
মুম্বাইতে ভূমিধসে নিহত ৬, উদ্ধারকাজ চলছে সিলেটে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীর মরদেহ উদ্ধার, হত্যার সন্দেহ বরিশাল জেলা জজ আদালতে বোমা বিস্ফোরণ, পুলিশ তদন্তে বাব এল-মান্দেব প্রণালিতে হুতিদের হামলায় ৬ জন নিহত কলম্বিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ২৫০ ছাড়ালো, উদ্ধার অভিযান অব্যাহত ডেমোক্র্যাটিক রিপাবলিক কঙ্গোতে ইবোলা আক্রান্তের সংখ্যা ৪,৩৮১, মৃত্যু ২,০০০ ছাড়িয়েছে কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ১৩২ জনের মৃত্যু, ২৭০০ জন নিখোঁজ কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ১৩২ জনের প্রাণহানি কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত ১৩২, পেরেইরায় ৬৬ জনের মৃত্যু কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, শতাব্দীর সর্বাধিক শক্তিশালী
স্বাস্থ্য

হামের উপসর্গ নিয়ে দেশে ৪ শিশুর মৃত্যু

দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, মোট মৃতের সংখ্যা ৭১৬।

হামের উপসর্গ নিয়ে দেশে ৪ শিশুর মৃত্যু

বাংলাদেশে ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের স্বাস্থ্য বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এ সময়ে নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে ৭১৬ হয়েছে। এর মধ্যে হামে নিশ্চিত মৃত্যুর সংখ্যা ৯৩ এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৬২৩ জন।

সোমবারের প্রতিবেদনে উল্লেখ করা হয়, এই ২৪ ঘণ্টায় সারাদেশে ১৪১ জনের নিশ্চিত হামের সংক্রমণ শনাক্ত হয়েছে। একই সময়ে ১ হাজার ৪ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে।

বিজ্ঞাপন