গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। এ পর্যন্ত ১৫ মার্চ থেকে শুরু করে মোট ৭১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে প্রাণ গেছে ৯৩ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১১৬ জন নতুন করে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন। বর্তমানে হামের উপসর্গ রয়েছে ৯৪১ জনের শরীরে।
১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১১ হাজার ৭১০ জন নিশ্চিতভাবে হাম রোগে আক্রান্ত হয়েছেন। সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৯৯ হাজার ২০৭।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৮২ হাজার ৮৪৪ জন রোগী, যাদের মধ্যে ৭৯ হাজার ১৫২ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে বের হয়েছেন।