বুধবার, ১২ আগস্ট, ২০২৬
ব্রেকিং
ডেমোক্র্যাটিক রিপাবলিক কঙ্গোতে ইবোলা আক্রান্তের সংখ্যা ৪,৩৮১, মৃত্যু ২,০০০ ছাড়িয়েছে কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ১৩২ জনের মৃত্যু, ২৭০০ জন নিখোঁজ কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ১৩২ জনের প্রাণহানি কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত ১৩২, পেরেইরায় ৬৬ জনের মৃত্যু কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, শতাব্দীর সর্বাধিক শক্তিশালী কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে নিহত ১১১, জরুরি অবস্থা ঘোষণা রাশিয়ায় ইউক্রেনের হামলায় ১৩ জনের প্রাণহানি, আহত ৩৯ কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১১১ কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে প্রাণহানি ৫০ জনের বেশি কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতি
স্বাস্থ্য

২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু, মোট ৭১২ মৃত্যু

২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু, মোট ৭১২ শিশুর মৃত্যু হয়েছে দেশে।

২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু, মোট ৭১২ মৃত্যু

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টার মধ্যে এই মৃত্যুর ঘটনা ঘটে। স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মোট ৬১৯ জন শিশু মারা গেছে। এর মধ্যে নিশ্চিত হামে প্রাণ হারিয়েছে ৯৩ শিশু। অর্থাৎ, হাম ও হামের উপসর্গ নিয়ে এ সময়ে মোট ৭১২টি শিশু মারা গেছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৯৪১ জন। একই সময়ে ১১৬ শিশুর মধ্যে নিশ্চিত হামের সংক্রমণ শনাক্ত হয়েছে।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় ৮৮৯টি শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে এবং হাসপাতাল থেকে ৮৬৫টি শিশু ছাড় পেয়েছে।

বিজ্ঞাপন