বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু fever-এ ৫ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে হাসপাতালে ভর্তি হয়েছেন ১২৪ জন রোগী।
এ বছরের শুরু থেকে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ১৮ জনে পৌঁছেছে। শনাক্ত রোগীর সংখ্যা ৫ হাজার ৯২৪ জনে দাঁড়িয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ৩৭ জন, চট্টগ্রাম বিভাগে ২৮ জন, ঢাকা বিভাগের বাইরে ২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৬ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৭ জন রয়েছেন।
এছাড়া খুলনা বিভাগে ১৪ জন, ময়মনসিংহ বিভাগে ২ জন এবং সিলেট বিভাগে ৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে ২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১ জন এবং ময়মনসিংহ বিভাগে ১ জনের মৃত্যু হয়েছে।
গেল ২৪ ঘণ্টায় ১০০ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর আক্রান্ত রোগীদের মধ্যে ৫ হাজার ৪৫৫ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।