বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
জাতীয়

ভিডিও কলের মাধ্যমে হাসপাতালে তদারকি করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত

ভিডিও কলের মাধ্যমে সিলেটের হাসপাতালে তদারকি করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

ভিডিও কলের মাধ্যমে হাসপাতালে তদারকি করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক তদারকি চালিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুর ১২টার দিকে তিনি রাজধানীর সচিবালয় থেকে ভিডিও কলের মাধ্যমে এই তদারকি করেন।

ভিডিও কলে তিনি আউটডোরে আসা রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার মান ও সরকারি ওষুধ প্রাপ্তির বিষয়টি জানতে চান। পরে তিনি দায়িত্বরত চিকিৎসকদের উপস্থিতি যাচাই করতে সরাসরি হাজিরা খাতা দেখার নির্দেশ দেন।

হাজিরা খাতায় স্বাক্ষর ও কর্মরত চিকিৎসকদের উপস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন তিনি। চিকিৎসকদের উপস্থিতি ও রোগীদের সন্তুষ্টির বিষয়ে ইতিবাচক তথ্য পেয়ে সংশ্লিষ্টদের প্রশংসা করেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দেশের প্রতিটি নাগরিকের সুচিকিৎসা নিশ্চিত করতে সরকার কাজ করছে। একই সঙ্গে চিকিৎসকদের সেবার মানসিকতা বাড়িয়ে রোগীদের আস্থা অর্জনের আহ্বান জানান তিনি।

এর আগে সোমবার (২৩ মার্চ) জকিগঞ্জ উপজেলা হাসপাতালেও একইভাবে ভিডিও কলে তদারকি করেন তিনি। সেখানে চারজন চিকিৎসকের মধ্যে একজন অনুপস্থিত থাকায় অসন্তোষ প্রকাশ করে বিষয়টি তদন্তের নির্দেশ দেন।

বিজ্ঞাপন