বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
জাতীয়

স্বাধীনতা দিবসে আলোকসজ্জা না করার সিদ্ধান্ত জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাধীনতা দিবসে আলোকসজ্জা না করার সিদ্ধান্ত জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

স্বাধীনতা দিবসে আলোকসজ্জা না করার সিদ্ধান্ত জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাধীনতা দিবস উদযাপনের জন্য আলোকসজ্জা না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, "জ্বালানি সংকটের কারণে কৃচ্ছতা সাধন করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"

৮ মার্চ, রোববার সচিবালয়ে স্বাধীনতা দিবসের শৃঙ্খলা নিয়ে বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান। মন্ত্রী বলেন, "এবার দেশব্যাপী এই দিবস উপলক্ষে কোনো আলোকসজ্জা করা হবে না।" তিনি সংশ্লিষ্ট সকল দফতর, মন্ত্রণালয় ও জনসাধারণের সহযোগিতা কামনা করেন।

ঈদ উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, "গার্মেন্টস সেক্টরে এবং সড়ক পরিবহনে মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে দুটো আলাদা মিটিং হয়েছে।"

২৫ মার্চ গণহত্যা দিবস পালন নিয়ে তিনি বলেন, "এটি অত্যন্ত ভাবগাম্ভীর্য ও বেদনার সঙ্গে পালন করা হয়। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় প্রধান দায়িত্বে থাকবে এবং নিরাপত্তার বিষয়গুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখভাল করবে।"

ঝিনাইদহে পেট্রোল পাম্পে পিটিয়ে মারার ঘটনার বিষয়ে তিনি বলেন, "মব এক জিনিস আর স্পট ক্রাইম আরেকটি। সরকার সব অপরাধের বিষয়ে পদক্ষেপ নিচ্ছে।"

৭ মার্চের ভাষণ প্রচার এবং ছাত্রলীগের কার্যক্রম সম্পর্কে তিনি বলেন, "সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধদের রাজনৈতিক কর্মসূচি পালনের ঘোষণা দিলেও দৃশ্যমান কিছু দেখা যায় না। পুলিশ ব্যবস্থা নিচ্ছে এবং ভবিষ্যতেও নেবে।"

বিজ্ঞাপন