মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
শিক্ষা

মালয়েশিয়ায় বিএসওএমের নতুন কমিটি গঠন, নেতৃত্বে আসিফ রহমান ও তাসফিয়া

মালয়েশিয়ায় বিএসওএমের নতুন কমিটি গঠন, সভাপতি আসিফ রহমান ভূঁইয়া ও সাধারণ সম্পাদক তাসফিয়া আরেফীন অধরা।

মালয়েশিয়ায় বিএসওএমের নতুন কমিটি গঠন, নেতৃত্বে আসিফ রহমান ও তাসফিয়া

মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন ‘বাংলাদেশি স্টুডেন্টস অর্গানাইজেশন মালয়েশিয়া (বিএসওএম)’ ২০২৬–২৭ সেশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেছে। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন আসিফ রহমান ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন তাসফিয়া আরেফীন অধরা।

গত ২৯ সেপ্টেম্বর বিএসওএমের উপদেষ্টা পরিষদের সদস্যদের ভোট এবং কমিটির সদস্যদের মতামতের ভিত্তিতে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। ৭৯ সদস্যবিশিষ্ট এই কমিটিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অন্তর্ভুক্ত হয়েছেন, যাতে সংগঠনটি আরও বিস্তৃতভাবে কার্যক্রম পরিচালনা করতে পারে।

নবনির্বাচিত সভাপতি আসিফ রহমান ভূঁইয়া বলেন, “আমি এই দায়িত্ব সম্মানের সঙ্গে গ্রহণ করছি। আমাদের লক্ষ্য নতুন কিছু সৃষ্টি করা এবং ইতিবাচক পরিবর্তন আনা।” তিনি আরও জানান, সংগঠনটি শিক্ষার্থীদের পরিচিতি ও অর্জন গর্বের সঙ্গে তুলে ধরার ওপর গুরুত্ব দেবে।

সাধারণ সম্পাদক তাসফিয়া আরেফীন অধরা আশা প্রকাশ করেন যে, “আমাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশি শিক্ষার্থীরা আরও সুসংগঠিত, সহযোগিতাপূর্ণ ও ঐক্যবদ্ধ হবে।”

২০১৪ সালে প্রতিষ্ঠিত বিএসওএম বর্তমানে মালয়েশিয়ায় অধ্যয়নরত প্রায় ২৮ হাজার বাংলাদেশি শিক্ষার্থীর মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা তৈরিতে কাজ করে যাচ্ছে। সংগঠনটি শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, পেশাগত দিকনির্দেশনা এবং বিভিন্ন সামাজিক উদ্যোগের মাধ্যমে দীর্ঘদিন ধরে কার্যক্রম পরিচালনা করে আসছে।

বিজ্ঞাপন