শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
শিক্ষা

কারিগরি ও ব্যবহারিক শিক্ষা: প্রধানমন্ত্রী বলেন বিকল্পহীন হয়ে উঠছে

প্রধানমন্ত্রী বলেন, কারিগরি ও ব্যবহারিক শিক্ষা বিকল্পহীন হয়ে উঠছে।

কারিগরি ও ব্যবহারিক শিক্ষা: প্রধানমন্ত্রী বলেন বিকল্পহীন হয়ে উঠছে

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সামাজিক মাধ্যমের বিকাশ ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (এআই) কারণে প্রথাগত শিক্ষার বাইরে কারিগরি ও ব্যবহারিক শিক্ষা বিকল্পহীন হয়ে উঠছে।

সোমবার দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ১০১ জন গুণী শিক্ষককে সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এই মন্তব্য করেন।

তিনি বলেন, প্রযুক্তিকে শিক্ষকের বিকল্প হিসেবে সরকার দেখতে চায় না। শিক্ষার মাধ্যমে সুনাগরিক হয়ে উঠলে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা সহজ হবে।

শিক্ষকতা কোনো সাধারণ চাকরি হতে পারে না উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, মেধাবীরা যেন শিক্ষকতাকে পেশা হিসেবে নিতে আগ্রহী হয়, সে জন্য শিক্ষা ব্যবস্থাকে সরকার সেভাবে গড়ে তুলছে।

শিক্ষার্থীরা যেন বই বিমুখ না হয়, তাই শিখন ও শিক্ষণ পদ্ধতিতে শিক্ষকদের জোর দেয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘শিক্ষকদের মর্যাদা অক্ষুণ্ণ থাকলে রাষ্ট্রের ভাবমূর্তি বাড়বে।’

বিজ্ঞাপন