বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ইউরোপীয় কমিশনের অভিবাসন সংকট মোকাবেলায় ৫ দফা পরিকল্পনা

ইউরোপীয় কমিশন অভিবাসন সংকট মোকাবেলায় ৫ দফা পরিকল্পনা প্রস্তাব করেছে।

ইউরোপীয় কমিশনের অভিবাসন সংকট মোকাবেলায় ৫ দফা পরিকল্পনা

অভিবাসন চাপ মোকাবিলায় ইউরোপীয় কমিশন নতুন করে পাঁচ দফা পরিকল্পনা প্রস্তাব করেছে। এই পরিকল্পনায় সীমান্ত ও উপকূলরক্ষী সংস্থা ফ্রন্টেক্সের সক্ষমতা বৃদ্ধি এবং সীমান্তে নজরদারি উন্নত করার কথা উল্লেখ করা হয়েছে।

কমিশন আরও জানিয়েছে যে, অংশীদার দেশগুলোর সঙ্গে সহযোগিতা বাড়ানো এবং অভিবাসীদের ফেরত পাঠানোর ব্যবস্থাকে আরও কার্যকর করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) সম্প্রতি পূর্ব সীমান্ত থেকে শুরু করে ভূমধ্যসাগরীয় অঞ্চলে নতুন ধরনের অভিবাসন চাপের সম্মুখীন হয়েছে।

এই পরিস্থিতিতে আকস্মিকভাবে বড় ধরনের অভিবাসী ঢল মোকাবিলায় দ্রুত ও সমন্বিত ইউরোপীয় পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে বলে কমিশন বুধবার জানিয়েছে।

স্পেনের সিউটা সীমান্তে সাম্প্রতিক সংকটের ফলে সীমান্ত ব্যবস্থাপনায় যে জরুরি পরিস্থিতি তৈরি হয়েছে, তা কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়টিকে নতুন করে সামনে এনেছে।

১ ও ২ অক্টোবর ইইউ-এর বিচার ও স্বরাষ্ট্রবিষয়ক কাউন্সিলের বৈঠকে সদস্য দেশগুলোর সামনে এই নতুন পরিকল্পনা উপস্থাপন করা হবে।

বিজ্ঞাপন