বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

ঢাকায় আটক ১ হাজার ৯৮০টি ড্রোন, মূল্য প্রায় এক কোটি টাকা

ঢাকার কাস্টম হাইজ আইসিডি ১ হাজার ৯৮০টি ড্রোন আটক করেছে, মূল্য প্রায় এক কোটি টাকা।

ঢাকায় আটক ১ হাজার ৯৮০টি ড্রোন, মূল্য প্রায় এক কোটি টাকা

ঢাকার কাস্টম হাইজ আইসিডি, কমলাপুর কর্তৃপক্ষ খেলনা ঘোষণার আড়ালে আমদানি করা প্রায় এক কোটি টাকা মূল্যের ১ হাজার ৯৮০টি ড্রোন আটক করেছে। বুধবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

আমদানিকারক প্রতিষ্ঠান মিম কালেকশন, চকবাজার, ঢাকা বিভিন্ন ধরনের খেলনা ঘোষণার মাধ্যমে এই চালানটি আমদানি করে। গোপন সংবাদের ভিত্তিতে ২৯ সেপ্টেম্বর চালানটির কায়িক পরীক্ষা করা হয়।

এ সময় ঘোষণার সঙ্গে অসঙ্গতি পাওয়া যায় এবং ৬৫৮ কেজি ওজনের ১ হাজার ৯৮০টি ড্রোন শনাক্ত করা হয়। চালানটি বিল অব এন্ট্রি নম্বর-১২৩৬৭, তারিখ ২৭ সেপ্টেম্বর ২০২৬ এর মাধ্যমে আমদানি করা হয়।

এনবিআর জানায়, আটক ড্রোনগুলোর সঙ্গে সংশ্লিষ্ট রাজস্ব ও প্রযোজ্য জরিমানা আদায় করা হবে। একই সঙ্গে ড্রোনগুলোর উড্ডয়নসীমা এবং সংশ্লিষ্ট দলিলাদি যাচাই করা হবে।

যাচাই-বাছাই শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। কাস্টমস আইন, ২০২৩ ও সংশ্লিষ্ট বিধিমালা অনুযায়ী এ ঘটনায় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

কাস্টম হাইজ আইসিডি, ঢাকার কমিশনার কাজী মুহাম্মদ জিয়াউদ্দীন বলেন, "জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের নির্দেশনা অনুযায়ী আমদানি নীতি পরিপন্থি পণ্য আমদানি ও রাজস্ব ফাঁকি রোধে কাস্টমস হাইজ আইসিডি, ঢাকা কঠোর অবস্থানে রয়েছে।"

বিজ্ঞাপন