চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের দুই বছর মেয়াদি নতুন ১৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে জেলা বীজ প্রত্যয়ন কার্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় নতুন কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মানিক আকবর এবং সাধারণ সম্পাদক হয়েছেন যমুনা টিভির জিসান আহমেদ। এছাড়া সহ-সভাপতি হিসেবে রয়েছেন শরীফ উদ্দীন (দৈনিক আলোচিত বাংলাদেশ) এবং সহ-সাধারণ সম্পাদক মামুন মোল্লা (বাংলা টিভি)।
কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে সাংগঠনিক সম্পাদক অনিক চক্রবর্তী (এখন টিভি), অর্থ সম্পাদক জাকির হোসেন (আজকের সূত্রপাত), দপ্তর সম্পাদক শেখ লিটন (ঢাকা স্ট্রিম ও বাংলা স্ট্রিম), তথ্যপ্রযুক্তি সম্পাদক মিজানুর রহমান (বৈশাখী টিভি) এবং ক্রীড়া সম্পাদক তৌহিদ তুহিন (বাংলা এফএম) অন্তর্ভুক্ত রয়েছেন।
কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন শরীফ উদ্দীন হাসু (ইসলামি টিভি), জাহিদুল ইসলাম (ঢাকার ডাক), কামরুজ্জামান সেলিম (ডিবিসি টিভি), শামসুজ্জোহা পলাশ (নাগরিক টিভি) ও ইকরামুল হক পিপুল (দৈনিক যুগান্তর)।
সভায় প্রেসক্লাবের সকল সদস্য উপস্থিত ছিলেন এবং প্রেসক্লাবের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করা হয়।