সরকারি হাসপাতালে রোগীর সেবা বাড়াতে সান্ধ্যকালীন শিফট চালুর বিষয়ে চিন্তা করছে সরকার। স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বুধবার তেজগাঁওয়ে জাতীয় নাক, কান ও গলা ইনস্টিটিউট ও হাসপাতালে এক অনুষ্ঠানে এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, বর্তমানে হাসপাতালগুলোতে দুপুরের পর বিকেল বা সন্ধ্যায় আসা রোগীদের জন্য সেবা প্রদান করা সম্ভব হচ্ছে না। এ সমস্যা সমাধানে নতুন চিকিৎসক ও নার্স নিয়োগের পাশাপাশি আরও বেশি সংখ্যক টেকনোলজিস্ট নিয়োগ দেওয়া হবে।
তিনি জানান, সান্ধ্যকালীন শিফট চালুর মাধ্যমে জনগণকে আরও ভালো সেবা দেওয়া যায় কি না, সে বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত আসবে। মন্ত্রী আরও বলেন, সান্ধ্যকালীন শিফট চালুর বিষয়ে আলোচনা বেশ কিছুদিন ধরেই চলছে।
সরদার মো. সাখাওয়াত হোসেন জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে দুই-এক দিনের মধ্যে বিকেল বা সন্ধ্যায় নতুন শিফট চালুর বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।