বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

বিএনপি মুখ ফিরিয়ে নিলে জামায়াতের রাজনীতি নিয়ে প্রশ্ন তুললেন নুর

বিএনপি মুখ ফিরিয়ে নিলে জামায়াত রাজনীতি করতে পারবে কি না, প্রশ্ন তুললেন নুরুল হক নুর।

বিএনপি মুখ ফিরিয়ে নিলে জামায়াতের রাজনীতি নিয়ে প্রশ্ন তুললেন নুর

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বিএনপি যদি জামায়াতের দিক থেকে মুখ ফিরিয়ে নেয়, তাহলে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজনীতি করতে পারবে কি না, এই প্রশ্ন তুলেছেন।

মঙ্গলবার রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, "আওয়ামী লীগ তো জামায়াতকে নিষিদ্ধ করেই গেছে। বিএনপি যদি জামায়াতের দিক থেকে মুখ ফিরিয়ে নেয়, জামায়াত রাজনীতি করতে পারবে?"

নুর আরও প্রশ্ন করেন, "জামায়াতের মুর্খ নেতা-কর্মীরা কি এ কথা উপলব্ধি করতে পারে?" তিনি দাবি করেন, জামায়াত-শিবিরের অতি উৎসাহী কর্মীরা যতই চেষ্টা করুক, জামায়াত কখনোই দেশের কোনো মেইনস্ট্রিম রাজনৈতিক দল হয়ে উঠতে পারবে না।

বিজ্ঞাপন