শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

জামায়াত তরুণদের মাধ্যমে উগ্রবাদী রাষ্ট্র গড়তে চায়: নুরুল হক নুর

জামায়াতে ইসলাম তরুণদের মাধ্যমে উগ্রবাদী রাষ্ট্র গড়তে চায় বলে মন্তব্য করেছেন নুরুল হক নুর।

জামায়াত তরুণদের মাধ্যমে উগ্রবাদী রাষ্ট্র গড়তে চায়: নুরুল হক নুর

প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, জামায়াতে ইসলাম তরুণদের ওপর ভর করে বিজেপির মতো পদ্ধতিতে বাংলাদেশকে উগ্রবাদী রাষ্ট্রে পরিণত করতে চায়। শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

নুর বলেন, "জামায়াত ধর্মীয় উগ্রবাদ সৃষ্টি করে নতুন ফ্যাসিবাদ কায়েম করতে চায়। তাদের দমন করতে না পারলে বাংলাদেশ ভবিষ্যতে বিপর্যয়ের মুখোমুখি হবে।" তিনি এনসিপিকে জামায়াতের কোল থেকে নেমে প্রগতিশীল রাজনীতি করার আহ্বান জানান।

প্রতিমন্ত্রী নুর আরও বলেন, জুলাই-পরবর্তী সময়ে জাতীয় ঐক্য ধরে রাখতে সরকারকে আন্তরিক হতে হবে। তিনি দাবি করেন, সরকারে থাকলেও শ্রমিকদের অধিকার আদায়ে পিছপা হবেন না।

তিনি জানান, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে গণঅধিকার পরিষদ এককভাবে নির্বাচন করবে।

বিজ্ঞাপন