বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

গাছ কাটার অভিযোগে বিএনপি নেতার ৮ হাজার ৩০০ টাকা জরিমানা

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার অভিযোগে বিএনপি নেতা জরিমানা পরিশোধ করেছেন।

গাছ কাটার অভিযোগে বিএনপি নেতার ৮ হাজার ৩০০ টাকা জরিমানা

চাঁদপুরের শাহরাস্তিতে সরকারি সড়কের গাছ কাটার অভিযোগে বিএনপি নেতা শেখ বেলায়েত হোসেন সেলিম ৮ হাজার ৩০০ টাকা পৌরসভার তহবিলে জমা দিয়েছেন। মঙ্গলবার দুপুরে শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মনিরা খাতুন এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, পবিত্র ঈদুল আজহার ছুটির সময় শাহরাস্তি পৌরসভার সাহাপুর এলাকায় সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সামনের সড়কের পাশে কয়েকটি গাছ কাটার অভিযোগ ওঠে। এ ঘটনায় স্থানীয় প্রশাসন তদন্তের জন্য উপজেলা বন কর্মকর্তাকে দায়িত্ব দেয়।

তদন্তের পর অনুমতি ছাড়া গাছ কাটার সত্যতা পাওয়ার পর শেখ বেলায়েতকে গাছের মূল্য পরিশোধের নির্দেশ দেওয়া হয়। এরপর তিনি ৮ হাজার ৩০০ টাকা পৌরসভার তহবিলে জমা দেন।

শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন বলেন, গাছ কাটার সত্যতা পাওয়ায় অভিযুক্ত ব্যক্তি জরিমানা পরিশোধ করেছেন।

এদিকে, শেখ বেলায়েত হোসেন সেলিম পূর্বে গাছ কাটার অভিযোগ অস্বীকার করে দাবি করেছিলেন যে, তিনি পৌরসভা থেকে সড়কটি লিজ নিয়ে গাছের চারা রোপণ করেছিলেন এবং গাছগুলো মসজিদে দান করা হয়েছে। তিনি দাবি করেন, মসজিদ কর্তৃপক্ষই পরবর্তীতে গাছগুলো কেটে নিয়েছে।

বিজ্ঞাপন