মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
ব্রেকিং
পশ্চিমবঙ্গের বীরভূমে হোটেলে আগুন, নিহত ৭ পশ্চিমবঙ্গের হোটেলে অগ্নিকাণ্ডে ৭ জনের মৃত্যু ডিআর কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাব, ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী জিম্বাবুয়েতে নৌকাডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ৭২ হাওয়াইয়ের দিকে এগোচ্ছে হারিকেন ‘লালা’, জরুরি অবস্থা ঘোষণা ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ৫১, আহত শতাধিক ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে ৫১ জনের মৃত্যু, হাজারো মানুষ বাস্তুচ্যুত ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪৭, ১৫০ ভবন ধসে পড়েছে চট্টগ্রামে গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, ফেরদৌস স্টিলের কার্যক্রম স্থগিত ভার্জিনিয়ায় বিশ্ববিদ্যালয়ে গুলিতে পাঁচজন আহত
ধর্ম

শামসুর রাহমানের ২০তম মৃত্যুবার্ষিকী আজ

আজ নাগরিক কবি শামসুর রাহমানের ২০তম মৃত্যুবার্ষিকী।

শামসুর রাহমানের ২০তম মৃত্যুবার্ষিকী আজ

নাগরিক কবি শামসুর রাহমানের ২০তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৬ সালের ১৮ আগস্ট রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুর এই বার্ষিকী উপলক্ষে জাতীয় পর্যায়ে কোনো বিশেষ কর্মসূচি আয়োজনের খবর পাওয়া যায়নি। তবে ঢাকার বনানী কবরস্থানে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন পরিবার, স্বজন ও শুভানুধ্যায়ীরা।

শামসুর রাহমান ১৯২৯ সালের ২৩ অক্টোবর পুরান ঢাকার মাহুতটুলীতে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক বাড়ি নরসিংদীর পাড়াতলী গ্রামে। তিনি পোগোজ স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পাশের পর ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে উচ্চশিক্ষা অর্জন করেন।

ছাত্রজীবন থেকেই কবিতার প্রতি গভীর আগ্রহ ছিল তার। কবিতার পাশাপাশি সাহিত্যের বিভিন্ন শাখা ও সাংবাদিকতায়ও তিনি অবদান রেখেছেন। ১৯৫৭ সালে দৈনিক মর্নিং নিউজে সাংবাদিক হিসেবে তার কর্মজীবন শুরু হয়।

১৯৭৭ সালে তিনি দৈনিক বাংলা ও সাপ্তাহিক বিচিত্রার সম্পাদক নিযুক্ত হন। ১৯৮৭ সালে তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়। এরপর তিনি অধুনা নামের একটি মাসিক সাহিত্য পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

শামসুর রাহমান কবিতা ছাড়াও উপন্যাস, প্রবন্ধ, স্মৃতিকথা, ছড়া ও গল্প লিখেছেন এবং অনুবাদেও অবদান রেখেছেন। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে রয়েছে ‘প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে’, ‘রৌদ্র করোটিতে’, ‘নিজ বাসভূমে’, ‘বন্দী শিবির থেকে’ ইত্যাদি।

বাংলা সাহিত্যে তার বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি আদমজী সাহিত্য পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার, একুশে পদক, স্বাধীনতা পদকসহ বেশকিছু গুরুত্বপূর্ণ পুরস্কার লাভ করেন।

বিজ্ঞাপন