বুধবার, ১২ আগস্ট, ২০২৬
ব্রেকিং
ধর্ম

মুম রহমান পেলেন কোরিয়ার গোল্ডেন পেন অ্যাওয়ার্ড

মুম রহমান কোরিয়ার গোল্ডেন পেন অ্যাওয়ার্ড অর্জন করেছেন, যা বাংলা সাহিত্যের জন্য একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি।

মুম রহমান পেলেন কোরিয়ার গোল্ডেন পেন অ্যাওয়ার্ড

দক্ষিণ কোরিয়ার কোরিয়ান অ্যাসোসিয়েশন অব ওয়ার্ল্ড লিটারেচার (কেএওডব্লিউএল) এবং কালচার এন্ড পিপল নিউজপেপার (সিএনপিএন) যৌথভাবে বাংলা ভাষার কবি ও লেখক মুম রহমানকে গোল্ডেন পেন অ্যাওয়ার্ডের ১৮তম প্রাপক হিসেবে নির্বাচিত করেছেন।

এই পুরস্কারের জন্য মুম রহমানকে মনোনয়ন দেন তুরস্কের আন্তর্জাতিকভাবে পরিচিত কবি তারিক গুনেরসেল। পুরস্কার কর্তৃপক্ষের আনুষ্ঠানিক চিঠিতে তাঁর মনোনয়ন এবং মুম রহমানের সাহিত্যিক অর্জনের প্রতি তাঁর আস্থা ও সমর্থনের বিষয়টি বিশেষভাবে উল্লেখ করা হয়েছে।

মুম রহমানের পুরস্কারপ্রাপ্তির আনুষ্ঠানিক ঘোষণা আগামী ১০ আগস্ট ২০২৬ সিএনপিএন নিউজের মাধ্যমে প্রকাশিত হবে। বাংলা ভাষার কোনো কবির জন্য কোরিয়ার আন্তর্জাতিক সাহিত্য পুরস্কার অর্জনের এটি প্রথম ঘটনা।

মুম রহমান এই পুরস্কারকে একটি দায়িত্ব হিসেবে দেখছেন। তিনি বলেন, ‘বাংলা ভাষা ও বাংলাদেশের সাহিত্যকে আন্তর্জাতিক পরিসরে প্রতিনিধিত্ব করার একটি সুযোগ।’

কেএওডব্লিউএল এবং সিএনপিএন গোল্ডেন পেন অ্যাওয়ার্ড আন্তর্জাতিক সাহিত্য ও কবিতায় উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়। এর পূর্ববর্তী প্রাপকদের মধ্যে বিভিন্ন দেশের খ্যাতিমান কবি ও সাহিত্যিক রয়েছেন।

বর্তমানে কোরিয়ার পত্রিকা সিএনপিএন মুম রহমানের একাধিক কবিতা ত্রিভাষায় (বাংলা, ইংরেজি ও কোরিয়ান) ধারাবাহিকভাবে প্রকাশ করছে।

বিজ্ঞাপন