মক্কায় ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি সইয়ের আগে একসাথে জুমার নামাজ আদায় করেছেন সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের নেতারা। শুক্রবার (৭ আগস্ট) এই নামাজ অনুষ্ঠিত হয়।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান মক্কায় চুক্তি স্বাক্ষর করতে পৌঁছান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এর আগে সেখানে উপস্থিত হন। তাদের অভ্যর্থনা জানান সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান।
নামাজে অংশগ্রহণ করেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, ফিল্ড মার্শাল আসিম মুনির এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।
এছাড়া, তিন দেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তারাও জামাতে নামাজ আদায় করেন। পাক প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই নামাজের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হয়েছে, যা ভাইরাল হয়েছে।