মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আশুলিয়ায় ভয়াবহ বিস্ফোরণ: সিলিন্ডার ছড়িয়ে আতঙ্কে স্থানীয়রা টাইফুন দুজুয়ানের তাণ্ডবে বিপর্যস্ত জাপানের পূর্ব উপকূল টাইফুন দুজুয়ান: জাপানে মৃত্যু ও বন্যার সৃস্টি, ভ্রমণ অচল গাজায় ইসরায়েলি হামলায় শিশু সহ তিনজন নিহত ইসরায়েলি বাহিনীর অভিযানে ৫৩ ফিলিস্তিনি যুবক আটক আশুলিয়ায় বিস্ফোরণে ৭ প্রাণহানির পর প্রীতি গ্রুপের কারখানা বন্ধ আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণে নিহত ৭, আহত ১৬ রাজধানীর ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুল ইসলামের স্ত্রীর মরদেহ উদ্ধার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ইশায়াত অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন কুমিল্লায় নিখোঁজ অপ্রতিমের রক্তাক্ত মরদেহ উদ্ধার
ধর্ম

আকাশ-পৃথিবীর মালিকের সামনে কথা বলার সাহস নেই

সুরা নাবার মাধ্যমে বিচারের দিনটির আগমনের বার্তা প্রদান করা হয়েছে।

আকাশ-পৃথিবীর মালিকের সামনে কথা বলার সাহস নেই

সুরা নাবা পবিত্র কোরআনের ৭৮তম সুরা, যা মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সুরায় ২ রুকু ও ৪০ আয়াত রয়েছে, যা বিচারের দিনটির আগমনের বার্তা প্রদান করে। বিশেষ করে, মক্কাবাসীদের পুনরুত্থান নিয়ে তর্ক-বিতর্কের প্রেক্ষাপটে এই সূরা নাজিল হয়।

সুরাটির ৩৭ নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন, যিনি আকাশ, পৃথিবী এবং এগুলোর মাঝে যা কিছু আছে, সব কিছুর প্রতিপালক, তিনি অতি দয়াময়। তাঁর সম্মুখে কথা বলার সাহস কারো হবে না।

এরপর আল্লাহ পরবর্তী আয়াতে উল্লেখ করেন, সেদিন রূহ (জিবরাঈল) এবং ফেরেশতারা সারিবদ্ধ হয়ে দাঁড়াবে, কেউ কোন কথা বলতে পারবে না, কেবলমাত্র যাকে পরম করুণাময় অনুমতি দিবেন, আর সে যথার্থ কথাই বলবে।

অনেক ইসলামিক স্কলারদের বিশ্লেষণে দেখা যায়, বিচার দিবসে শুধুমাত্র রাসুল মোহাম্মদ (সা:) মহান আল্লাহ'র সামনে কথা বলার অনুমতি পাবেন। এই দুটি আয়াত আমাদের জন্য সুসংবাদ বয়ে আনে, কারণ আমরা তাঁর উম্মত হয়ে মহান আল্লাহ'র কাছে মুক্তির জন্য ফরিয়াদ করার সুযোগ পাব।

৩৯ নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন, এ দিনটি সত্য, সুনিশ্চিত। অতএব, যার ইচ্ছে সে তার প্রতিপালকের দিকে আশ্রয় গ্রহণ করুক। মহান আল্লাহ যা বলেছেন, তা সত্য। আমিন।

বিজ্ঞাপন