শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
ব্রেকিং
ধর্ম

জাতীয় কবি কাজী নজরুলের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ।

জাতীয় কবি কাজী নজরুলের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ৫০তম মৃত্যুবার্ষিকী। তিনি সৃষ্টিশীলতার ২৩ বছরে সাহিত্যের নানা দিকে বিচরণ করেছেন এবং বিদ্রোহ, সাম্য ও প্রেমের কবি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

কাজী নজরুলের জীবন কঠিন বাস্তবতার চিত্র তুলে ধরে। দারিদ্রের কষাঘাতে তিনি কবি হয়ে ওঠেন এবং বিদ্রোহের চেতনা লাভ করেন। ১৮৯৯ সালে বর্ধমানের চুরুলিয়ায় জন্মগ্রহণ করেন তিনি।

শৈশব ও কৈশোর অর্থকষ্টে কাটানোর ফলে নিপীড়িত মানুষের প্রতি তার দায়বদ্ধতা গভীর ছিল। মানুষের অধিকার আদায়ের জন্য তিনি সবসময় সচেষ্ট ছিলেন।

ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যখন মুখ খোলা বারণ ছিল, তখনও তিনি মুক্তির গান লিখে গেছেন। নজরুলের বিদ্রোহ শুধু ব্রিটিশদের বিরুদ্ধে ছিল না, বরং সমাজের সব অন্যায়, অবিচার, কুসংস্কার ও বৈষম্যের বিরুদ্ধেও তিনি দাঁড়িয়েছিলেন।

প্রেমের বিষয়টিও তার অসংখ্য অমর সৃষ্টিতে স্পষ্ট। ‘মোর ঘুম ঘোরে এলে মনোহর’ ও ‘আলগা করো গো খোপার বাঁধন’-এর মতো গানগুলো আধুনিক শ্রোতাদের আবেগপ্রবণ করে তোলে।

বাংলা ১৩৮৩ সালের ১২ ভাদ্র ঢাকায় মারা যান কাজী নজরুল ইসলাম। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে চিরনিদ্রায় শায়িত আছেন।

বিজ্ঞাপন