রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় অন্তঃসত্ত্বা নারী ও ২ শিশুসহ নিহত ৮ সৌদির বিমানবন্দরে হুতিদের হামলা, নিহত ১২, আহত ৩০৯ রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলায় ১২ নিহত, আহত ৩০৯ রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত কয়েকজন; বন্ধ উড়োজাহাজ চলাচল গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৭৪ হাজার ৩৭০ জন কুমিল্লায় তাজমিন হত্যা: আদালতে সুমনের স্বীকারোক্তি গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৬, শিশু সহ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় অটোরিকশাচালক সুমনের জবানবন্দি লক্ষ্মীপুরের মাদ্রাসায় শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ, ভিডিও ভাইরাল প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, নিরাপত্তা জোরদার
ধর্ম

ফরিদপুরে জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে ইসলামি সম্মেলন

ফরিদপুরে জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ইসলামি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

ফরিদপুরে জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে ইসলামি সম্মেলন

ফরিদপুরের সদরপুরের বাইশরশিতে জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ইসলামি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকালে বিশ্ব জাকের মঞ্জিলে লক্ষাধিক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে পবিত্র কোরআন তেলাওয়াত ও দরুদ শরীফ পাঠ করে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়।

সম্মেলনে পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সাল দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তিনি বলেন, "দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র মোকাবেলায় দলমত সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।"

ফয়সাল আরও বলেন, "মধ্যপ্রাচ্যকে খণ্ডবিখণ্ড করার চেষ্টা চলছে। এবার আমাদের এইসব অঞ্চলেও সেই চক্রান্ত বাস্তবায়নের চেষ্টা করছে ষড়্‌যন্ত্রকারীরা।" তিনি সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়ানোর মাধ্যমে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করা হয়। দিনব্যাপী দোয়া, জিকিরের পাশাপাশি দলীয় অন্যান্য কর্মসূচি পালিত হয়।

এর আগে বাদ ফজর ফাতেহা শরীফ পাঠ করে জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা হযরত মাওলানা খাজা বাবা ফরিদপুরী (রহ.) মাজার জিয়ারতের মাধ্যমে কেন্দ্রীয় অনুষ্ঠান শুরু হয়।

বিজ্ঞাপন