শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
লক্ষ্মীপুরের মাদ্রাসায় শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ, ভিডিও ভাইরাল প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, নিরাপত্তা জোরদার লক্ষ্মীপুরে কওমি মাদ্রাসায় শিশুকে শিকল দিয়ে নির্যাতন কুমিল্লায় সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে সিএনজিচালক গ্রেপ্তার কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিনকে ধর্ষণের পর হত্যা: সিএনজি চালক গ্রেফতার রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ৩, আহত অনেকে কুমিল্লায় ১৫ বছরের কিশোরীর লাশ উদ্ধার, হত্যার সন্দেহ যুক্তরাষ্ট্রের উপকূলে ধেয়ে আসছে শক্তিশালী হারিকেন ইসাইয়াস ইউক্রেনে রুশ বোমা হামলায় নিহত ৩৩, আহত ১৮ ক্রামাতোরস্কে রাশিয়ান হামলায় ৩৩ জন নিহত
ধর্ম

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন। মহানবীর আদর্শ অনুসরণের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী।

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী। বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) এর জন্ম ও ওফাতের এই দিনটি সারা বিশ্বের মুসলিম সম্প্রদায়ের কাছে অত্যন্ত পবিত্র।

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশেও পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। দিবসটি উপলক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান এক বার্তায় মহানবীর আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান জানিয়েছেন।

হযরত মুহাম্মদ (সা.) প্রায় দেড় হাজার বছর আগে, আরবি রবিউল আউয়াল মাসের ১২ তারিখে, আরবের মক্কায় জন্মগ্রহণ করেন। তিনি অন্ধকারাচ্ছন্ন এক সমাজে মানুষকে আহ্বান জানান একত্ববাদ, সাম্য, ন্যায় ও মানবতার পথে।

শ্রদ্ধা, ভালোবাসা আর ধর্মীয় ভাবগাম্ভীর্যে দিনটি পালন করেন মুসলিমরা। দেশের বিভিন্ন মসজিদে আয়োজন করা হয় বিশেষ দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনা সভার। পবিত্র কোরআন তিলাওয়াত ও দরুদ পাঠের মধ্য দিয়ে স্মরণ করা হয় মহানবীকে।

ধর্মীয় বক্তারা মহানবীর আদর্শকে ব্যক্তি ও সমাজজীবনে বাস্তবায়নের তাগিদ দেন। তাঁর বিদায় হজের ভাষণে মানুষের মর্যাদা, অধিকার ও পারস্পরিক দায়িত্বের যে শিক্ষা উঠে এসেছিল, আজও তা সমানভাবে প্রাসঙ্গিক।

মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জীবনাদর্শের অন্যতম প্রধান শিক্ষা মানুষের প্রতি ভালোবাসা, অন্যায়ের বিরুদ্ধে অবস্থান এবং সমাজে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা। তাই ঈদে মিলাদুন্নবীর এই দিনটি শুধু স্মরণের নয়; তাঁর আদর্শকে প্রত্যেক মুসলিমের জীবনে ধারণ করার আহ্বান জানায়।

হিংসা বিদ্বেষ আর বিভেদের বদলে পারস্পরিক শ্রদ্ধা ও সহমর্মিতা, মহানবীর দেখানো সেই পথেই এগিয়ে যাওয়ার প্রত্যয় আজকের দিনে। ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের কল্যাণ আর শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠার যে শিক্ষা তিনি দিয়ে গেছেন, ঈদে মিলাদুন্নবীর তা-ই হয়ে উঠুক সবার জন্য অনুপ্রেরণা।

বিজ্ঞাপন