শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
ধর্ম

মহানবীর শুভাগমনে রহমতের দ্বার উন্মোচিত: রিজভী

মহানবীর শুভাগমনে রহমতের দ্বার উন্মোচিত হয়েছে, মন্তব্য রুহুল কবীর রিজভীর।

মহানবীর শুভাগমনে রহমতের দ্বার উন্মোচিত: রিজভী

মহানবীর শুভাগমনে সারা দুনিয়ায় রহমতের অবারিত দ্বার উন্মোচিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী। মঙ্গলবার (২৫ আগস্ট) পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) এর পবিত্র দিনে বিশ্বজগতে এক সর্বশ্রেষ্ঠ মহামানবের আবির্ভাব হয়। সততা, নম্রতা, উদারতা ও ন্যায়বিচারের প্রতি শ্রদ্ধা জানানো এবং নবীজির প্রদর্শিত পথে চলার জন্য এই দিনটি এক অনন্য উদাহরণ হয়ে থাকবে।

তিনি দেশবাসীসহ মুসলিম উম্মাহর অসীম শান্তি ও অফুরন্ত কল্যাণ কামনা করেন এবং তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। মহানবী হযরত মোহাম্মদ (সা.) কে বিশ্বমানবের নিকট এক অসাধারণ আলোকবর্তিকা উল্লেখ করে তিনি বলেন, মহানবীর কালজয়ী মূল্যবোধ, মানবতা, সহমর্মিতা, উদারতা, মানুষের প্রতি সহানুভুতি মানবজাতির নিকট চিরকালীন এক পরম শিক্ষা হয়ে থাকবে।

রিজভী আরও বলেন, কৈশোরকাল থেকেই মহানবী মিথ্যার বিরুদ্ধে এক অকুতোভয় যোদ্ধা ছিলেন, যিনি কোনদিন আমানতের খেয়ানত করেননি এবং অন্যের উপকার করা যিনি পরম কর্তব্য বলে মনে করতেন। আল্লাহ তা’আলা পবিত্র মহাগ্রন্থ আল-কোরআন মহানবীর (সা.) উপর অবতীর্ণ করেন, যা মানব জাতির পথপ্রদর্শক হিসেবে ইহলৌকিক ও পরলৌকিক মুক্তির যাবতীয় নির্দেশাবলী অনুশীলনের মাধ্যমে মানুষকে পরিপূর্ণ ও মর্যাদাশীল করে তোলে।

মহানবীর জীবন ও কর্ম অনুসরণের মাধ্যমে মুসলিমরা শৃঙ্খলিত মানুষের মুক্তি ও মানবতা প্রতিষ্ঠাসহ নিজেদের জীবনকে সুন্দর ও কল্যাণের পথে পরিচালিত করার অনুপ্রেরণা পায়।

বিজ্ঞাপন