শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
ব্রেকিং
ধর্ম

রবার্তো কার্লোস ইসলাম গ্রহণের খবর অস্বীকার করেছেন

রবার্তো কার্লোস ইসলাম ধর্ম গ্রহণের খবর অস্বীকার করেছেন।

রবার্তো কার্লোস ইসলাম গ্রহণের খবর অস্বীকার করেছেন

মরোক্কান বংশোদ্ভূত সুহাইলা আল-তাহিরির সাথে বিয়ের পর ইসলাম ধর্ম গ্রহণের খবরকে ভিত্তিহীন ও অসত্য বলে উড়িয়ে দিয়েছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা রবার্তো কার্লোস।

সম্প্রতি তুর্কি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হয়, ৫৩ বছর বয়সী কার্লোস প্রায় চার সপ্তাহ আগে ব্রাজিলের মুসলিম সম্প্রদায়ের প্রভাবশালী আলেম শায়খ জিহাদ হামাদার সাথে সাক্ষাৎ করে শাহাদাহ পাঠের মাধ্যমে ইসলাম গ্রহণ করেছেন।

তুরস্কের ক্ষমতাসীন একে পার্টির সংসদ সদস্য আলী শাহিন সামাজিক মাধ্যম এক্স-এ এই দাবি প্রকাশ করলে বিষয়টি নিয়ে বিশ্বজুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

রবার্তো কার্লোস সৌদি পত্রিকা ওকাজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “ইসলাম ধর্মের প্রতি আমার সর্বোচ্চ শ্রদ্ধা রয়েছে। আমার স্ত্রীকে নিয়মিত নামাজ আদায় করতে দেখা এক অসাধারণ অনুভূতি।”

তিনি আরও যোগ করেন, “আমার ইসলাম ধর্ম গ্রহণের যে খবর ছড়িয়েছে, তা পুরোপুরি ভিত্তিহীন ও অসত্য।”

বিয়ের অনুষ্ঠান নিয়ে ভুল বোঝাবুঝির বিষয়ে ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, “আমাদের বিয়ের উদযাপন একাধিক রীতিতে সম্পন্ন হয়েছে। আমার পরিবারের সদস্যরা ক্যাথলিক খ্রিস্টান হওয়ায় তাদের ধর্মীয় অনুভূতি অনুযায়ী একটি অনুষ্ঠান করা হয়েছিল। পাশাপাশি আমার স্ত্রী ও তার মুসলিম বন্ধুদের বিশ্বাসের প্রতি সম্মান জানিয়ে আরেকটি পৃথক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।”

বিজ্ঞাপন