রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
ধর্ম

মুক্তিযুদ্ধে অবদানে রাশিয়ান সেনাকে সম্মান জানালেন রাষ্ট্রদূত খোজিন

রাশিয়ার রাষ্ট্রদূত মুক্তিযুদ্ধে অবদানে ইউরি রেডকিনকে সম্মান জানালেন।

মুক্তিযুদ্ধে অবদানে রাশিয়ান সেনাকে সম্মান জানালেন রাষ্ট্রদূত খোজিন

বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার গ্রেগরোভিচ খোজিন অপারেশন জ্যাকপট দিবসে বাংলাদেশের জীবিত নৌকমান্ডো ও মুক্তিযুদ্ধে অবদান রাখা রাশিয়ান সেনা ইউরি রেডকিনকে সম্মান জানিয়েছেন।

রোববার রাতে রাজধানীর রাশিয়ান সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি এ সম্মাননা প্রদান করেন। অনুষ্ঠানে সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক আলেক্সান্দ্রিয়া ক্লেভনয় রাষ্ট্রদূতের বক্তব্য পড়ে শোনান।

মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতে স্মৃতি একাত্তর ও রাশিয়ান হাউজের সহযোগিতায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধারা তাদের বীরত্বের গল্প শেয়ার করেন। তারা জানান, ১৯৭১ সালের ১৫ আগস্ট রাতে সংকেত পেয়ে অপারেশন জ্যাকপটের অভিযানে অংশগ্রহণ করেছিলেন।

এ সময় নৌ কমান্ডোরা চট্টগ্রাম, মোংলা, চাঁদপুর ও নারায়ণগঞ্জে পাকিস্তানি জাহাজসহ অন্যান্য দেশের জাহাজ ডুবিয়ে সমুদ্রবন্দর অকেজো করে দেয়। অনুষ্ঠানে বাংলাদেশ ও রাশিয়ার জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।

তানভীর মোকাম্মেল নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয় এবং ইউরি রেডকিনকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৌ কমান্ডো এ ডব্লিউ চৌধুরী, আবিউর রহমান, সৈয়দ আহমেদ মজুমদার, চৌধুরী মাহবুবুর রহমান, আব্দুল গফুর ও মমিন উল্লাহ পাটোয়ারী।

অনুষ্ঠানের মুখ্য আয়োজক মাহবুব জামান বলেন, এই আয়োজনের লক্ষ্য হলো নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের জলবীরত্বের ইতিহাস তুলে ধরা এবং যারা মৃত্যুবরণ করেছেন তাদের স্মরণ করা।

বিজ্ঞাপন