হালাল পণ্যের মান নির্ধারণ ও সনদ দেওয়ার দায়িত্ব ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হাতে এসেছে। মন্ত্রিপরিষদ বিভাগ রোববার (২৩ আগস্ট) এ বিষয়ে ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’ সংশোধন করে প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সংবিধানের ৫৫ (৬) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’-এর সংশ্লিষ্ট অংশ সংশোধন করেছেন। সংশোধনের ফলে রুলস অব বিজনেসের শিডিউল-১-এ নতুন আইটেম সংযোজন করা হয়েছে।
নতুন আইটেমে ‘ম্যাটার্স রিলেটিং টু হালাল স্ট্যান্ডার্ড অ্যান্ড সার্টিফিকেশন’ অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মাধ্যমে হালাল পণ্যের মান নির্ধারণ ও সনদ দেওয়ার কার্যক্রম ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বের মধ্যে চলে আসবে।
এখন থেকে হালাল পণ্যের মান ও সনদ সংক্রান্ত সব কার্যক্রম ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আওতায় পরিচালিত হবে, যা মুসলিম সম্প্রদায়ের জন্য গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ।