সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
ধর্ম

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ, স্মরণ করা হচ্ছে বিশ্বনবীকে

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.), স্মরণ করা হচ্ছে বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাত।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ, স্মরণ করা হচ্ছে বিশ্বনবীকে

আরবি ক্যালেন্ডার অনুযায়ী, আজ ১২ রবিউল আউয়াল। এই দিনটি বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের পুণ্য স্মৃতিময় দিন। ধর্মপ্রাণ মুসলিমরা বিশ্বব্যাপী এই দিনটিকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) হিসেবে পালন করেন।

হজরত মুহাম্মদ (সা.) সর্বশেষ নবী ও রাসুল হিসেবে মহান আল্লাহ কর্তৃক প্রেরিত হয়েছিলেন। তিনি তাওহিদের মহান বাণী নিয়ে পৃথিবীতে এসেছিলেন এবং ইসলাম ধর্মের প্রচার করেছেন। মহানবী (সা.) শান্তির বাণী সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছিলেন।

মহানবী হজরত মুহাম্মদ (সা.) ৫৭০ খ্রিষ্টাব্দে সৌদি আরবের মক্কা নগরীর কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। ৬৩২ খ্রিষ্টাব্দের একই দিনে তিনি ইহলোক ত্যাগ করেন।

হজরত মুহাম্মদ (সা.)-এর বাবা আবদুল্লাহ এবং মা আমিনা। জন্মের পূর্বেই তিনি বাবাকে হারান এবং মাত্র ছয় বছর বয়সে মাতৃহারা হন।

মুহাম্মদ (সা.)-এর জন্মের সময় আরব সমাজ ছিল আইয়ামে জাহেলিয়াতের যুগে, যেখানে চুরি, ডাকাতি, খুন, রাহাজানি, হত্যা, ধর্ষণ এবং লুণ্ঠনের মতো অপরাধ ছিল প্রচুর। মহানবী (সা.)-কে আল্লাহ সারা বিশ্বজগতের জন্য রহমতস্বরূপ পাঠিয়েছিলেন।

বিজ্ঞাপন