বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
ব্রেকিং
ধর্ম

গাজার শিশুদের সাঁতারের মাধ্যমে স্বাভাবিক জীবনের খোঁজ

গাজার শিশুদের মানসিক চাপ কাটাতে সাঁতারের মাধ্যমে নতুন উদ্যোগ নিয়েছে ওয়েভস অব হোপ।

গাজার শিশুদের সাঁতারের মাধ্যমে স্বাভাবিক জীবনের খোঁজ

ইসরায়েলি হামলার ফলে অঙ্গ হারানো কিংবা বাবা-মাকে হারানো গাজার অসংখ্য শিশু যুদ্ধের নির্মম স্মৃতি বয়ে বেড়াচ্ছে। তাদের মানসিক ট্রমা কাটাতে নতুন উদ্যোগ নিয়েছে ওয়েভস অব হোপ। এই প্রকল্পের আওতায় সাঁতার ও খেলাধুলার মাধ্যমে শিশুদের ভয় কাটিয়ে আত্মবিশ্বাসী ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

দক্ষিণ গাজার খান ইউনিসের উত্তরে কারারা এলাকায় চলছে এই প্রকল্প। এখানে যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত ৯০ শিশু অংশ নিচ্ছে, যাদের মধ্যে ৪০ জন ইসরায়েলি হামলায় অঙ্গ হারিয়েছে এবং অর্ধশত শিশু মা-বাবা হারিয়েছে।

প্রকল্পের প্রশিক্ষকদের একজন নূর আল-দ্বীন কাশকাস, যিনি নিজেও ইসরায়েলি হামলায় আহত হয়ে পা হারিয়েছেন। তিনি বলেন, ‘নিরাপদ পরিবেশে সাঁতার শেখার পাশাপাশি একসঙ্গে সময় কাটানোর সুযোগ পাচ্ছে গাজার শিশুরা। এতে যুদ্ধের কারণে তৈরি হওয়া মানসিক চাপ ও ভয় কিছুটা হলেও কাটিয়ে উঠতে পারছে তারা।’

মেয়েদের প্রশিক্ষণ দিচ্ছেন তানতিশ সুইমিং একাডেমির কোচ রানা তানতিশ। তিনি জানান, শুরুতে যুদ্ধের ভয় নিয়ে পানিতে নামতে না চাওয়া শিশুদের আবার বিশ্বাস করতে শেখানো ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, গাজায় প্রায় ৪ হাজার শিশু ইসরায়েলি হামলায় অঙ্গ হারিয়েছে। বর্তমানে গাজার শিশুদের জন্য মাথাপিছু অঙ্গ হারানোর নির্মম বাস্তবতা বিশ্বে সবচেয়ে বেশি।

বিজ্ঞাপন