শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
ব্রেকিং
ধর্ম

আফগান নারীদের বাইরে যাওয়ার সংখ্যা কমছে: ইউএন উইমেনের জরিপ

আফগান নারীদের জনজীবনে অংশগ্রহণ কমছে, ইউএন উইমেনের জরিপে উঠে এসেছে উদ্বেগজনক তথ্য।

আফগান নারীদের বাইরে যাওয়ার সংখ্যা কমছে: ইউএন উইমেনের জরিপ

তালেবান সরকারের কঠোর বিধিনিষেধের কারণে আফগান নারীদের জনজীবনে অংশগ্রহণ ব্যাপকভাবে হ্রাস পাচ্ছে। জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা ইউএন উইমেনের একটি জরিপে বলা হয়েছে, অর্ধেকের বেশি নারী মাসে সর্বোচ্চ এক বা দুবার বাড়ির বাইরে যান।

রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বুধবার ইউএন উইমেনের প্রকাশিত এই জরিপে দেখা গেছে, প্রায় ৭৫ শতাংশ নারী পুরুষ অভিভাবক ছাড়া বাইরে বের হলে নিজেদের অনিরাপদ মনে করেন।

এছাড়া, ১০ জনের মধ্যে সাতজন নারী তাদের মানসিক স্বাস্থ্য নিয়ে নেতিবাচক অবস্থার কথা জানিয়েছেন। কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ মাত্র ৭ শতাংশ, যেখানে পুরুষদের অংশগ্রহণ ৮৪ শতাংশ।

ইউএন উইমেনের দাবি, ২০২১ সালে তালেবানের ক্ষমতা দখলের পর নারীদের লক্ষ্য করে শতাধিক ডিক্রি জারি করা হয়েছে। আফগানিস্তান বর্তমানে বিশ্বের একমাত্র দেশ, যেখানে নারীদের মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় শিক্ষা নিষিদ্ধ।

ইউনেসকোর তথ্য অনুযায়ী, ২০২১ সালের পর প্রায় ২৪ লাখ আফগান মেয়ে মাধ্যমিক শিক্ষা থেকে বঞ্চিত হয়েছে।

বিজ্ঞাপন