রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
শক্তিশালী ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চল রাজধানীতে সন্ত্রাসীদের হামলা, সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর বাগেরহাটে ৭ বছরের শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার পাকিস্তানে বিস্ফোরণে ১২ নিরাপত্তা কর্মী নিহত, ৩০ আহত এথিওপিয়ায় নতুন গৃহযুদ্ধের শঙ্কা, তিগ্রায়ে সংঘর্ষ বৃদ্ধি পাকিস্তানের দেরা ইসমাইল খানএ আত্মঘাতী বোমা হামলায় নিহত ১১ মানিকগঞ্জে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ডেমোক্র্যাটিক রিপাবলিক কঙ্গোতে নৌকা ডুবির ঘটনায় ৪১ জনের মৃত্যু মানিকগঞ্জে গৃহবধূকে গণধর্ষণ, মরিচের গুঁড়া ছিটিয়ে দেওয়ার অভিযোগ গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪, আহত ৪
ধর্ম

আখেরি চাহার সোম্বা: মুসলিম সমাজের জন্য বিশেষ গুরুত্ব

আখেরি চাহার সোম্বা উপলক্ষ্যে আগামীকাল শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি থাকবে।

আখেরি চাহার সোম্বা: মুসলিম সমাজের জন্য বিশেষ গুরুত্ব

পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষ্যে আগামীকাল বুধবার (১২ আগস্ট) দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকবে। সরকারি ছুটির তালিকা অনুযায়ী, স্কুল, কলেজ, মাদরাসা, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয় এ ছুটির আওতায় রয়েছে।

‘আখেরি চাহার সোম্বা’ অর্থাৎ শেষ বুধবার, ফারসি ভাষা থেকে উদ্ভূত একটি শব্দ। ইসলামের ইতিহাসে সফর মাসের শেষ বুধবার এই দিনটি বিশেষভাবে উল্লেখযোগ্য। প্রচলিত মতে, দিনটি সফর মাসের ২৬ তারিখ ছিল।

মুসলিম সমাজে দিনটি দীর্ঘকাল ধরে গুরুত্বের সঙ্গে পালিত হয়ে আসছে। এ উপলক্ষ্যে দেশের বিভিন্ন স্থানে দোয়া, মিলাদ মাহফিল, ওয়াজ-নসিহত ও মোনাজাতের আয়োজন করা হয়।

বর্ণিত আছে, হযরত মুহাম্মদ (সা.) ইন্তেকালের আগে সফর মাসের শেষ সপ্তাহে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন। পরে ওই মাসের শেষ বুধবার তিনি কিছুটা সুস্থ বোধ করেন এবং মসজিদে নববিতে গিয়ে নামাজের ইমামতি করেন। এতে উপস্থিত সাহাবিরা অত্যন্ত আনন্দিত হন।

নবীজি (সা.) এর অসুস্থতা ও সুস্থতার বিষয়টি বহু হাদিসে বর্ণিত হয়েছে। যদিও সেসব বর্ণনায় নির্দিষ্টভাবে দিন, তারিখ বা সময় উল্লেখ নেই, তথাপি মুসলিমরা প্রতি বছর এই দিনটিকে শুকরিয়া দিবস হিসেবে পালন করে এবং নফল এবাদত-বন্দেগির মাধ্যমে কাটান।

এভাবে, আখেরি চাহার সোম্বা মুসলিমদের কাছে একটি বিশেষ দিন, যার গুরুত্ব ও মহিমা অপরিসীম।

বিজ্ঞাপন