বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
ধর্ম

হাইকোর্টের রায়ে স্ত্রীকে বকেয়া দেনমোহর তাত্ক্ষণিক পরিশোধের নির্দেশ

হাইকোর্টের রায়ে স্ত্রীকে বকেয়া দেনমোহর তাৎক্ষণিক পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে।

হাইকোর্টের রায়ে স্ত্রীকে বকেয়া দেনমোহর তাত্ক্ষণিক পরিশোধের নির্দেশ

বিয়ের সময় বকেয়া রাখা দেনমোহর পরবর্তীতে স্ত্রী দাবি করা মাত্রই স্বামীকে তাৎক্ষণিকভাবে পরিশোধ করতে হবে বলে ঐতিহাসিক রায় দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি আব্দুর রহমানের একক বেঞ্চ মঙ্গলবার এই রায় প্রদান করেন। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়েছে। আদালত জানায়, আর্থিক সামর্থ্য থাকা সত্ত্বেও স্বামী যদি দেনমোহর পরিশোধে গড়িমসি করে, তবে আদালত তাকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিতে পারবে।

হাইকোর্টের পর্যবেক্ষণে বলা হয়, দেওয়ানি চুক্তি বা আইনের ব্যত্যয় ঘটিয়ে দেনমোহরের কোনো অংশ কমানো বা মওকুফ করার এখতিয়ার আদালতের নেই। বিদ্যমান মুসলিম বিবাহ ও তালাক বিধিমালায় বকেয়া দেনমোহরের বিষয়টি উল্লেখ থাকলেও, কবে পরিশোধ করতে হবে সে বিষয়ে সুস্পষ্ট আইনি ব্যাখ্যা ছিল না।

হাইকোর্টের এই রায়ে ইসলামের বিধান অনুযায়ী দেনমোহরের তাৎক্ষণিক পরিশোধের অধিকার নিশ্চিত হয়েছে। আইনজীবী ব্যারিস্টার ইশরাত হাসান বলেন, এই রায় নারীদের সামাজিক ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে একটি বড় নজির হয়ে থাকবে।

এটি দেশের আইনি অঙ্গনে নারীর অধিকার সুরক্ষায় একটি অনন্য মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

বিজ্ঞাপন