শনিবার, ০৩ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে পড়ে নাবিক নিখোঁজ

চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে পড়ে এক নাবিক নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে।

চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে পড়ে নাবিক নিখোঁজ

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে সিঙ্গাপুরের পতাকাবাহী ক্রিমসন গ্রেস কার্গো জাহাজ থেকে পড়ে গিয়ে এক নাবিক নিখোঁজ হয়েছেন। আজ রোববার দুপুরে এই দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ নাবিকের উদ্ধারে তৎপরতা শুরু করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, নৌবাহিনী ও কোস্ট গার্ড। উদ্ধার অভিযানে নৌবাহিনীর দুইটি জাহাজ ও সোয়াডস সদস্যরা যোগ দিয়েছেন।

বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার অভিযানে থাকা সদস্যদের কিছুটা বেগ পেতে হচ্ছে। তবে নিখোঁজ নাবিককে উদ্ধারে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বলে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষ।

জাহাজটি গত ৫ আগস্ট আর্জেন্টিনা থেকে পণ্য নিয়ে চট্টগ্রাম বন্দরের জলসীমায় পৌঁছায়।

বিজ্ঞাপন