সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জিম্বাবুয়েতে নৌকাডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ৭২ হাওয়াইয়ের দিকে এগোচ্ছে হারিকেন ‘লালা’, জরুরি অবস্থা ঘোষণা ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ৫১, আহত শতাধিক ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে ৫১ জনের মৃত্যু, হাজারো মানুষ বাস্তুচ্যুত ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪৭, ১৫০ ভবন ধসে পড়েছে চট্টগ্রামে গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, ফেরদৌস স্টিলের কার্যক্রম স্থগিত ভার্জিনিয়ায় বিশ্ববিদ্যালয়ে গুলিতে পাঁচজন আহত ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ৩৮ জন দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় সাতজন নিহত, হামলা বাড়ছে ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা ২০
জাতীয়

সুন্দরবনে নদীতে পড়ে যাওয়া নাবিককে উদ্ধার করেছে কোস্ট গার্ড

সুন্দরবনে নদীতে পড়ে যাওয়া নাবিককে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

সুন্দরবনে নদীতে পড়ে যাওয়া নাবিককে উদ্ধার করেছে কোস্ট গার্ড

সুন্দরবনের আংটিহারা এলাকার শাকবাড়িয়া নদী থেকে এমভি আলফাডাঙ্গা প্রাইড নামক একটি বাণিজ্যিক জাহাজের নাবিককে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। আজ রোববার সকালে কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মাহবুব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গত শনিবার ভারত থেকে ফ্লাই অ্যাশ বোঝাই করে এমভি আলফাডাঙ্গা প্রাইড বাংলাদেশে আসে। জাহাজটি সুন্দরবনের শাকবাড়িয়া নদীসংলগ্ন আংটিহারা এলাকায় অবস্থান করছিল। ওই দিন দুপুর ১২টার দিকে জাহাজের আপার ডেকে কাজ করার সময় দুর্ঘটনাবশত ওই নাবিক নদীতে পড়ে যান।

ঘটনার সময় কোস্ট গার্ড স্টেশন কয়রার একটি নিয়মিত টহল দল ওই এলাকায় দায়িত্ব পালন করছিল। টহল দলটি তাৎক্ষণিকভাবে বিষয়টি দেখতে পেয়ে দ্রুত এগিয়ে যায় এবং নদী থেকে ওই ক্রুকে অক্ষত ও জীবিত অবস্থায় উদ্ধার করে।

পরবর্তীতে তাকে নিরাপদে তার নিজ জাহাজে পৌঁছে দেওয়া হয়। কোস্ট গার্ড পশ্চিম জোনের পক্ষ থেকে জানানো হয়েছে, উপকূলীয় ও জলপথে যেকোনো জরুরি উদ্ধার কার্যক্রমে কোস্ট গার্ডের এ ধরনের তৎপরতা ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন